প্যাকেজে অন্তর্ভূক্ত যা যা থাকবেঃ
মক্কা আবাসনঃ
পবিত্র হারাম শরীফ থেকে ২০০-২৫০ মিটারের মধ্যে ইব্রাহিম খলিল রোডের প্রথমে ইমার আল সুলতান/লুলু আল ফালাহ/আরিজ আল ফালাহ অথবা সমমানের সমদূরত্বের তারকা মানের হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
মদিনা আবাসনঃ
মসজিদে নববী থেকে ১৫০-৩০০ মিটারের মধ্যে হোটেল মারজান ইন্টা:/হোটেল মারজান গোল্ডেন/হোটেল করম গোল্ডেন অথবা সমমানের সমদূরত্বের তারকা মানের হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
তবে কেউ মক্কা ও মদিনায় ২/৩ জনের রুম নিতে চাইলে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী পেমেন্ট করলে ব্যবস্থা করা হইবে।
মিনা-আরাফা:
ক্যাটাগরী D তে মিনা/আরাফাহ্ ৫ দিন তাবুর ব্যবস্থা করা হইবে। ঐ ৫ দিন মক্কার হোটেলে কোন প্রকার খাবার দেওয়া হইবে না তবে মিনা/আরাফাহ ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
মিনা আরাফা জোন- 1 সার্ভিস ক্যাটাগরি A নিতে চাইলে যে কোন প্যাকেজ মূল্য হইতে অতিরিক্ত ২ লক্ষ ৮০ হাজার/ ৩ লক্ষ টাকা প্রদান করিতে হইবে।
ট্রান্সপোর্টঃ
‘‘ময়মনসিংহ হতে ঢাকা বিমানবন্দর’’ যাওয়া আসা বাস (মালামালসহ) এজেন্সী বহন করিবে।
মক্কা, মদিনা, জেদ্দা, সমস্ত যাতায়াত এসি বাস/প্রাইভেট কার।
মিনা, আরাফাহ্, মুজদালিফা যাতায়াত সরকার নির্ধারিত এসি বাস।
তবে এককভাবে যাত্রার জন্য ভাড়াকৃত (প্রাইভেট) কোন গাড়িতে যাতায়াত করতে চাইলে খরচ হজ্জযাত্রী বহন করিবে।
খাবারঃ
মক্কা ও মদিনায় প্রতিদিন ৩ বেলা দেশীয় খাবার সরবরাহ করা হইবে।
খাবার মেনু-প্রতি বেলা সাদা ভাত, মাছ অথবা গোস্ত যে কোন একটি সবজি, ভাজি অথবা ভর্তা যেকোন একটি এবং সাথে ডাল।
বিমান ও বাসে যাত্রা কালীন সময়ে এজেন্সী কোন প্রকার খাবার সরবরাহ করবে না।
ভ্রমনঃ
মক্কা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ্ খরচ এজেন্সি বহন করিবে।
মদিনা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ খরচ এজেন্সি বহন করিবে।
গাইডঃ
সার্বক্ষনিক অভিজ্ঞ আলেম ও দক্ষ গাইড দ্বারা সার্বিক সেবা প্রদান করা হইবে।
কুরবানীঃ
কুরবানী বাবদ ৭২০ রিয়াল প্যাকেজে অন্তর্ভূক্ত (সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী কোরবানীর ব্যবস্থা করা হবে)
প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ
ব্যক্তিগত খরচ।
কোন ধরনের টিপস।
তায়েফ, জেদ্দা বা মদিনায় ও্যাদী জিন, বদর যেতে চাইলে খরচ হজ্জ যাত্রী বহন করিবে।
যদি কোন হজ্জ যাত্রী অল্প দিনের প্যাকেজ (শর্ট প্যাকেজ) করতে চায় তাহলে তাকে প্যাকেজের বাহিরে অতিরিক্ত ৪৫,০০০/= (পয়তাল্লিশ) হাজার টাকা প্রদান করিতে হইবে।
বিঃদ্রঃ
রিয়াল মূল্য ৩২.৮৫ টাকা হিসাবে প্যাকেজ নির্ধারণ করা হইল, যদি রিয়াল মুল্য কম বেশি হয় তাহলে প্যাকেজ মুল্য পরিবর্তন হইবে।
এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব অথবা অফিসের মানি রিসিট ব্যতিত কোন প্রকার টাকা লেনদেন করা যাবেনা।
নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হইলে আপনার যাত্রার বিঘ্ন ঘটলে এজেন্সি কোন ভাবে দায়ী থাকবেনা।
সরকার নির্ধারিত কোন ফি আরোপ হলে বা রিয়াল মূল্য বৃদ্ধি/হ্রাস পেলে প্যাকেজ মূল্যও পরিবর্তন হতে পারে।
নিবন্ধনের পর হজ্জে যেতে অসামর্থ্য হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ঠ অর্থ ফেরত প্রদান করা হবে।
সরকার ঘোষিত হজ্জের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজ্জ যাত্রীকে তাহা পরিশোধ করতে হবে।
সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ খরচে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। (আমাদের গাইড সহযোগিতা করবে।)
বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ খরচে টিকিট পরিবর্তন করতে হবে। (আমাদের গাইড সহযোগিতা করবে।)
সকল হজ্জ যাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।